,

প্যারিসে বিমানবন্দরে হামলাকারীকে গুলি করে হত্যা

news-image

সেনাসদস্যের বন্দুক কেড়ে নেওয়ার পর গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছেন নিরাপত্তাকর্মীরা। ফ্রান্সের রাজধানী প্যারিসের ওরলি বিমানবন্দরে আজ শনিবার এ ঘটনা ঘটে।

এএফপির খবরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দিয়ে জানানো হয়, বিমানবন্দরের বিভিন্ন এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। যাত্রীদের উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তাকর্মীরা অভিযান চালাচ্ছেন।

গত মাসে প্যারিসের ল্যুভের জাদুঘরে এক সেনার ওপর ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। পরে তাঁকে গুলি করা হয়। এতে তিনি আহত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে