সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জঙ্গিবাদ জিইয়ে রাখতে চায় : রিজভী

news-image

জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয় বরং এটা জিইয়ে রেখে তাদেরকে পরোক্ষভাবে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সরকার। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবারে জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। রিজভী এদিন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে এলেও সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।

রিজভী বলেন, ‘কারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তা চিহ্নিত করে নির্মূল করতে সরকার আন্তরিক নয়। সরকার জঙ্গিবাদকে জিইয়ে রাখতে চায়।’

গুলশানের হলি আর্টিজানের হামলায় আইএসের সম্পৃক্ততা আছে-সিঙ্গাপুরের বিখ্যাত গবেষক রোহান গুনারত্নের কথার সঙ্গে একমত প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সব সময় বলছেন, যে এসব জঙ্গি হচ্ছে ‘হোম গ্রোন’। কিন্তু যারা টেরোরিজম বিষয়ে গবেষণা করেন তারা বলছেন যে এদের সঙ্গে আইএসের সম্পর্ক আছে। কিন্তু সরকার এই বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ উপসংহারে আসতে চায় না। তারা মনে করছে যে, তারা যেটা বলছে সেটাই সঠিক।

বিএনপির ওপর সরকার জঙ্গিবাদের অভিযোগ চাপিয়ে এর সুরাহা করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘যুদ্ধে জিততে হলে রসদ লাগে। মিথ্যার ওপর ভিত্তি করে জেতা যাবে না। সত্যের ওপর ভিত্তি করে জিততে হবে। তিনি বলেন, পরিহাস হচ্ছে যে বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, যে দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করে- আপনারা তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দেন। তাদের ওপর দোষ চাপিয়ে এর সুরাহা করতে পারবেন না।

রিজভী বলেন, গুলশানে হামলার পর আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। এ রকম দানবের উত্থান হলে জাতিকে রুখতে জাতীয় ঐক্যের দরকার । কিন্তু সরকার তাতে রাজি নয়।

 

banglatribune.com

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট