বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাবে আমেরিকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতে সম্মতি জানিয়েছে আমেরিকা। দক্ষিণ কোরিয়ার সীমান্তে সফরে থাকা পররাষ্ট্র সচিব টেক্স টিলারসন জানিয়েছেন, ওবামা এবং ট্রাম্প দু’‌জনেই উত্তর কোরিয়ার প্রতি যথেষ্ট সহিষ্ণুতা দেখিয়েছেন। গত ২০ বছর ধরে পরমাণু অস্ত্রের ভাণ্ডার কমাতে উত্তর কোরিয়াকে অনুরোধ করা হচ্ছে।

কিন্তু সেই অনুরোধে আজ পর্যন্ত কাজ হয়নি। কয়েকদিন আগেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে উত্তর কোরিয়া। আর তাতেই সহ্যের সীমা ভেঙেছে আমেরিকার।
এ কারণে ট্রাম্প কয়েকদিন আগে টুইট করে জানিয়েছিলেন, ‌‘‌উত্তর কোরিয়া খারাপ ব্যবহার করছে। এবং সমস্যা মেটাতে চীনও কোনো সাহায্য করছে না। ’
টিলারসন জানিয়েছেন, ‘‌আমেরিকা প্রথম থেকেই যুদ্ধের পথে হাঁটতে চায় না। তবে, উত্তর কোরিয়ার বাড়াবাড়িটা খুব একটা ভাল চোখে দেখছে না মার্কিন প্রশাসন। তাই সিদ্ধান্ত না হলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কথা আলোচনায় রয়েছে। যদি দেখা যায় সামরিক শক্তি প্রদর্শন করার নামে আমেরিকাকে ভয় দেখাচ্ছে উত্তর কোরিয়া, তাহলে তো সেনা অভিযান শুরু করতে হবেই।’‌

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ