,

ব্রাজিলে হলুদ জ্বরের প্রাদুর্ভাব

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে হলুদ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে চার শতাধিক মানুষের এ জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে, দেশটির গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রিও ডি জেনিরোতে এ জ্বর ছড়িয়ে পড়েছে।

চলতি সপ্তাহে রিও ডি জেনিরোতে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে একজন এ জ্বরে আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ হিসাব অনুযায়ী, দেশব্যাপী সম্প্রতি হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৪২৪ জন আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের ৮০টি নগরীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ৪৯ জন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যের বাসিন্দা। এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য।

পরিস্থিতি সামাল দিতে রিও ডি জেনিরো’সহ বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩৯ লাখ টিকা পাঠিয়েছে সরকার। সূত্র: এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে