সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ ছেলে এক সপ্তাহ পর হয়ে গেল মেয়ে

news-image

নিউজ ডেস্ক : ছেলে এক সপ্তাহ থেকে নিখোঁজ। হঠাৎ করেই বাড়িতে পুলিশের ফোন। ছেলের সন্ধান পাওয়া গেছে ভেবে আনন্দে পরিবারের সবাই লাফালাফি করছে।

পরিবারের আশা ছিল, পুলিশ বলবে, ছেলেকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু ফোন তুলতেই পুলিশ যা বলল, তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না পরিবার। পুলিশ জানাল, ‘আপনাদের ছেলে আর ছেলে নেই, এখন থেকে তিনি আপনাদের মেয়ে।’

এমন ঘটনা ঘটেছে ভারতের মাধবপুরে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, ওই যুবক তাঁর লিঙ্গ পরিবর্তনের জন্যই নিখোঁজ হয়েছিলেন। এমন খবর শোনার পর তাঁর বাবা-মা, ছোট বোন এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছেন।

পুলিশ বলছে, শ্যাম একজন স্নাতক ডিগ্রিধারী। কয়েক বছর আগে শ্যাম উপলব্ধি করতে পারেন যে তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তর হতে যাচ্ছেন। সেই সময় শ্যাম তাঁর লিঙ্গ পরিবর্তনের বিষয়টি পরিবারকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পরিবার তাঁর কথা শোনেনি। এক সপ্তাহ আগে শ্যাম নিখোঁজ হওয়ার আগপর্যন্ত পরিবারের সবাই ভাবছিলেন, সবকিছু ঠিক আছে।

এ ঘটনার তদন্তকারী মাধবপুরের সহকারী উপপরিদর্শক (এসআই) কে এন মানত বলেন, ‘ওই পরিবার থানায় তাঁদের ছেলে নিখোঁজের অভিযোগ করেছিলেন। আমরা ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নবরঙ্গপুরে তাঁর অবস্থান জানতে পারি। সেখানকার একটি বেসরকারি হাসপাতালের কাছে পার্কে পুলিশ তাঁর মোটরবাইক খুঁজে পায়।’

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘শ্যাম লিঙ্গ পরিবর্তনের অপারেশনের জন্যই সেখানে গিয়েছিলেন। তিনি আমাদের জানিয়েছেন, নিজের ইচ্ছায় তিনি তাঁর লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করছেন। আমরা তাঁর পরিবারকে বিষয়টি জানাই এবং মামলাটি নিষ্পত্তির কথা বলি। খবর পেয়ে তাঁর পরিবার হাসপাতালে গেলেও শ্যাম তাঁদের সঙ্গে দেখা করতে অসম্মতি জানিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী