,

মুম্বাইয়ের ফ্ল্যাটে গণধর্ষণ, পালাতে ৬তলা থেকে ঝাঁপ যুবতীর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে রাতভর গণধর্ষণ করা হল এক যুবতীকে। ভোররাতে ওই যুবতী পালাতে গিয়ে বহুতল থেকে ঝাঁপ দেন। এ ঘটনায় মারাত্মক জখম হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ মুম্বাইয়ের পাইধনির এই ঘটনায় শুক্রবার অভিযুক্ত ২ যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার ভোরে পাইধোনির একটি বহুতলের নালার সামনে এক যুবতীকে পড়ে কাতরাতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ আসার পরেই গণধর্ষণের খবর প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, যে দুই যুবক মিলে ওই যুবতীকে ধর্ষণ করে, তাদের একজন পূর্বপরিচিত। সেই পরিচিত যুবকের সঙ্গেই বৃহস্পতিবার রাতে দক্ষিণ মুম্বাইয়ের ওই ফ্ল্যাটে এসেছিল। সেখানে তারা একসঙ্গে ডিনারও করে।

এরপর রাতভর ওই দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করে। ভোররাতে অভিযুক্তরা ঘুমিয়ে পড়লে, নিগৃহীতা যুবতী পালানোর চেষ্টা করেন। তখনই ছয় তলার উপর থেকে সোজা নীচে ঝাঁপ মারেন। মারাত্মক চোট পাওয়ায়, সেখান থেকে উঠে পালাতে পারেননি। সকাল পর্যন্ত সেখানেই নালার পাশে পড়েছিলেন। পরে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই যুবতী আরও জানিয়েছেন, দিন দশেক আগে পরিচিত যুবকের সঙ্গেই তিনি উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে আসেন। চাকরি পাইয়ে দেওয়ার নামে করে তাকে মুম্বাইয়ে আনা হয়। বাড়ি ভাড়া নিয়ে থানের ভিওয়ান্ডিতে উঠেছিলেন। সেখানে পূর্বপরিচিত ওই যুবক আগেও একবার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে জেরা চলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে