,

বিএনপি জঙ্গিবাদে মদদ দেয়: ওবায়দুল

news-image

বিএনপি জঙ্গিবাদে মদদ ও পৃষ্ঠপোষকতা করে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদকে বিএনপি একটি রাজনৈতিক বিষয় ভাবছে। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। যে অপশক্তিকে মদদ দেয় ও পৃষ্ঠপোষকতা করে বিএনপি। এ কারণে আজকে তারা অন্তর্জ্বালায় মরছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সামনে উন্নয়নের প্রধান বাধা উগ্র সাম্প্রদায়িক অপশক্তি। আজকের দিনে আমরা শপথ নেব বঙ্গবন্ধুর স্বপ্নের সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার।’

এ সময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের বঙ্গবন্ধুর কারাগারের দিনলিপি ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ারও আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে