সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল ধ্বংসের পরিকল্পনায় ইসলামি জঙ্গি সংগঠন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল। ভারতে অবস্থানরত সেই তাজমহল ধ্বংস করার পরিকল্পনা করেছে ইসলামি জঙ্গি সংগঠন আহওয়াল উম্মত। এই সংগঠনের সঙ্গে নিবির যোগাযোগ রয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের। এমনই দাবি করেছে ওয়েব দুনিয়ায় সন্ত্রাসমূলক গতিবিধির উপর নজরদারির দায়িত্বে থাকা সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ।

একটি গ্রাফিক্স বার্তায় তাজমহল ধ্বংসের হুমকি দিয়েছে আহওয়াল উম্মত। চলতি মাসের ১৪ তারিখে ওয়েব চ্যানেল ‘টেলিগ্রাম’-এ পোস্ট করা হয়েছে ওই গ্রাফিক্স বার্তাটি। তাজমহলের সামনে সামরিক পোশাকে এক জঙ্গির ছবি। সেই সঙ্গে একটি মোটর ভ্যানের ছবি রয়েছে গ্রাফিক্সটিতে। যেখানে লেখা আরবিতে লেখা ‘আগ্রা ইস্তিশহাদি’। যার অর্থ আগ্রা শহিদত্ব-সন্ধানী। এই ছবি মারফত তাজমহলে আত্মঘাতী জঙ্গি হানার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স গ্রুপ।

মোগল সম্রাট আকবরের অসামান্য কীর্তি তাজমহল। বেগম মমতাজের স্মরণে এই স্মৃতি সৌধ নির্মাণ করেছিলেন তিনি। ইসলামিক জঙ্গি সংগঠনগুলি মূলত অমুসলিমদের স্থাপত্যে আঘাত করে বা ধ্বংস করতে চায়। কিন্তু সম্রাট আকবরের তাজমহল কেন ইসলামি জঙ্গি সংগঠন আহওয়াল উম্মত ধ্বংস করতে চাইছে তা পরিষ্কার নয় গোয়েন্দাদের কাছে।
সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি