সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে আটকানোর ক্ষমতা একশ’ ট্রাম্পেরও নেই’

news-image

অনলাইন ডেস্ক : আফগান অভিবাসী মহিলা ফুটবলার খালিদা পোপালের বিস্ফোরক মন্তব্যে মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তিনি মন্তব্য করেন, তালেবানরা আমায় রুখতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও তেমন ক্ষমতা নেই। জানা যায়, ছ’বছর আগেই তিনি আফগানিস্তান ছেড়েছেন। বর্তমানে তিনি ডেনমার্কে আছেন।

মার্কিন বিদেশ নীতিতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। এর জেরে তীব্র প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক মহলে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই মুসলিমরা হেনস্থা হচ্ছেন। আমেরিকার অভিবাসী আইনের ঝাপটা লাগছে ইউরোপেও। মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদে রক্তাক্ত ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকার মতো কড়া ভিসানীতি গ্রহণ করতে পারে। এরকমই পরিস্থিতিতে দেশত্যাগী আফগান মহিলা ফুটবলার খালিদা পোপালের এমন মন্তব্য সাড়া ফেলে দিল। তিনি জানিয়েছেন, কোন অবস্থায় আর দেশ ফেরা সম্ভব নয়। তালেবানরা আমায় আটকাতে পারেনি। ট্রাম্পও পারবেন না।

তিনি জানান, আফগানিস্তানে আমি ফুটবল খেলতাম। অনেকের কাছে হাসির খোরাক হয়েছি৷ কয়েকজনকে দেখে মনে হত প্রকাশ্যে তারা আমায় ধর্ষণ করতে পারে৷ রাত কাটত ভয়ে ভয়ে৷ তালিবান নাশকতায় আফগানিস্তান ত্যাগ করেছেন অনেকে৷ সেরকমই এক পরিবারের সদস্যা খালিদা পোপল৷ তিনি ফুটবল খেলেন৷ সবুজ মাঠে বল নিয়ে ড্রিবলিং করতেই তাঁর ভাল লাগে৷ দেশ ছেড়ে প্রথমে ভারতে চলে এসেছিলেন থালিদা৷ সেখানেই কিছুদিন ছিলেন৷ তারপর পাড়ি দেন ইউরোপে৷ ডেনিশ রাজধানী শহরের মাঠে তাঁকে ফুটবল নিয়ে মত্ত থাকতে দেখা যায়।

ডেনমার্কের সুস্থ পরিবেশে ধীরে ধীরে ফুটবলের রকমারি কলাকৌশল শিখছেন খালিদা৷ তাঁর জন্য বিশেষ হিজাব ব্যবস্থা করা হয়েছে৷ পরিচিতি বাড়ছে৷ খালিদার খেলা দেখে মুগ্ধ আমেরিকার ফুটবল রিক্রুটাররা৷ তাঁর কাছে মার্কিন মুলুকের ক্লাব ফুটবলে খেলার প্রস্তাব এসেছিল৷ তারমধ্যেই সরকার পরিবর্তন হয়৷ ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন আইন জারি করেন৷ এর জেরেই ভিসা আটকে গিয়েছে খালিদার। এতেই ক্ষুব্ধ দেশ ছাড়া, পরিবারহীন এই আফগানি মহিলা ফুটবলার খালিদা পোপাল। তিনি জানিয়েছেন, একটা কেন একশো জন ট্রাম্প এলেও আমায় ধরে রাখতে পারবে না। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি