সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের ভোটে মুসলিম-বিরোধীদের হার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :এই নিয়ে টানা তৃতীয়বার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক রুটে। কেননা, ইইউ-বিরোধী ও মুসলিম-বিরোধী দল ফ্রিডম পার্টিকে হারিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছে তার মধ্য-দক্ষিণপন্থী ভিভিডি পার্টি। এভাবেই তার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়।

 

বুধবারের নির্বাচনের পর প্রায় সব ভোট গণনা শেষ হলে দেখা যায়, ভিভিডি পার্টি অনায়াসেই খ্রীট ওয়াইল্ডার্সের অভিবাসন-বিরোধী ফ্রিডম পার্টিকে হারিয়ে দিয়েছে। তিনিই বিজয়ী হচ্ছেন, এটা স্পষ্ট হয়ে যাওয়ার প্রধানমন্ত্রী রুটে বলেন, ডাচ জনতা শস্তা জনপ্রিয়তাকে প্রত্যাখ্যান করেছে।

ইউরোপজুড়ে কট্টর জাতীয়তাবাদী দলগুলো যেভাবে ক্রমেই পায়ের তলায় জমি শক্ত করছিল, তাদের ভিত্তি কতটা আসলে কতোটা মজবুত – তারই পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল নেদারল্যান্ডসের এই নির্বাচনকে।

ইইউ-বিরোধী ও মুসলিম-বিরোধী দল ফ্রিডম পার্টির নেতা খ্রীট ওয়াইল্ডার্স অবশ্য পরাজয়ের পরও আশাবাদী। তিনি বয়ান করেছেন, একদিন ‘দেশপ্রেমের বসন্ত’ ঠিকই আসবে।

এদিকে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল নির্বাচনে জিতছে, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোও শক্তিশালী হয়েছে।

৯৭% ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর দল ১৫০টির মধ্যে ৩৩টি আসনে জয়ী হয়েছে, যা তাদের গতবারের পার্লামেন্টে আসনসংখ্যার চেয়ে আটটি কম।

ফ্রিডম পার্টি এসেছে দ্বিতীয় স্থানে, তারা গতবারের চেয়ে পাঁচটি আসন বেশি পেয়ে মোট ২০টি আসনে জিতেছে। তবে তাদের ফল আরও অনেক ভালো হবে বলে ধারণা করা হয়েছিল।

ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেল ডি৬৬ পার্টি – এই দুটো দলই পেয়েছে ১৯টি করে আসন।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী