সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৃটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট শুক্র ও শনিবার সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন। উইলিয়ামের মা ডায়ানা এই প্যারিসেই মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। আর কয়েকমাসের মধ্যে ডায়নার মৃত্যুর ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

সফরকালে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিবেন।

ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই মুহূর্তে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে সফরের এই উদ্যোগ নেয়া হয়েছে।

ডিউক ও ডাচেস অব ক্যাম্ব্রিজ ব্রিটিশ দূতাবাসে একটি ব্র্যাক টাই ডিনারেও অংশ নেবেন।

শনিবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ব্রিটিশ এই রাজ দম্পতি ছয় জাতির রাগবি টুর্নামেন্টে ফ্রান্স ও ওয়েলেসের মধ্যকার ম্যাচটি উপভোগ করবেন।

দাদী রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর ৩৪ বছর বয়সী প্রিন্স উইলিয়াম প্রথমবারের মতো ওয়েলশ রাগবি ইউনিয়নের খেলা উপভোগ করতে যাচ্ছেন।

এই রাজ দম্পতি তাদের সন্তানদের ছাড়াই সফর করছেন। তাদের দুটি সন্তান রয়েছে। তিন বছর বয়সী জর্জ ও এক বছর বয়সী শার্লট।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি