বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বাংলাদেশ ও ভারতকে নিয়ে তিন জাতি ক্রিকেট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আগামী বছর মার্চেই শ্রীলঙ্কা স্বাধীনতার ৭০ বছর উদযাপন করবে৷ সেই উপলক্ষ্যেই দেশটি চাইছিল একটি ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত করতে৷ ভারত-বাংলাদেশকে পাশে চেয়েছিল তারা৷ বুধবার ভারত-বাংলাদেশের সবুজ ইঙ্গিত পেয়ে গেল শ্রীলঙ্কা৷ আগামী বছর ১৫-৩১ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট৷ প্রথম রাউন্ডের ম্যাচে তিনটি দল দু’টি করে ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে৷ সেরা দু’টি দল ফাইনালে কোয়ালিফাই করবে৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালাসম বিসিসিআই সিইও রাহুল জহরি ও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেন৷ তারপরই সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল উইকরামাসিনহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক আগেই এই টুর্নামেন্টের কথা বলেছিলেন৷ জানা গেছে টুর্নামেন্টের ফাইনালে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে৷
বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কা সফর করছে। অন্যদিকে আগামী জুলাইতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবেন বিরাটরা৷ ১৯৯৭-তে ভারত স্বাধীনতার ৫০ বছর উদযাপন করেছিল৷ সেই উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স কাপ অনুষ্ঠিত হয়েছিল৷শ্রীলঙ্কা অংশ নিয়েছিল সেখানে৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ