,

বিবিসি রয়টার্সসহ ২৫ আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়িপ এরদোগানকে সমর্থন জানিয়ে বিবিসি, রয়টার্স ও ফোর্বসের মতো সংবাদ মাধ্যমসহ অন্তত ২৫টি আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটেছে।

অ্যাকাউন্টগুলো হ্যাক করার পর জার্মানি এবং নেদার‌ল্যান্ডকে কটাক্ষ করে ‘নাৎসিজার্মানি’ ও ‘নাৎসিহল্যান্ড’ হ্যাশট্যাগ জুড়ে দেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ নিউজের।

হ্যাক করা অ্যাকাউন্ট গুলোর মধ্যে জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট, বিবিসি নর্থ আমেরিকা, রয়টার্স জাপান, ইউরোপিয়ান পার্লামেন্ট, ফরাসি রাজনীতিক অ্যালাইন জুপে, স্প্রিন্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট মার্সেলো ক্লাউরের অ্যাকাউন্টও রয়েছে।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্টকে বাড়তি নির্বাহী ক্ষমতা দেয়ার লক্ষ্যে প্রস্তাবিত সংবিধান সংশোধনীর পক্ষে প্রচারণা চালাতে তুর্কি মন্ত্রীরা জার্মানি ও নেদারল্যান্ড সফরের উদ্যোগ নিলে তাতে নিষেধাজ্ঞা জারি করে দেশ দুটি।

এই ঘটনায় নেদারল্যান্ডের বিরুদ্ধে নাৎসিবাদ চর্চার অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে