,

গলার বাইরে হৃদপিণ্ড নিয়ে নবজাতকের জন্ম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে গলার বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করেছে এক নবজাতক। খবর জিও নিউজের। শিশুটি মঙ্গলবার মুলতানে জন্মগ্রহণ করে। কিন্তু পরে তাকে লাহোর শিশু হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, নবজাতকটির হৃদপিণ্ড সঠিকভাবে কাজ করছে। তার শরীরের অভ্যন্তরে হৃদপিণ্ডটি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করাতে হবে। আজ নবজাতকের অস্ত্রোপচার করা হবে। যদি অস্ত্রোপচার সফল হয় তাহলে নবজাতকটি বেঁচে যাবে।

শিশুটির বাবা একজন ট্যাক্সিচালক। ব্যয়বহুল এই অস্ত্রোপচারের জন্য তার আর্থিক সামর্থ্য নেই।

এই দুর্লভ শারীরিক ত্রুটিকে চিকিৎসকদের ভাষায় ‘অ্যাকটোপিয়া কর্ডিস’ বলে। এর ফলে হৃদপিণ্ডের অবস্থান আংশিক বা পুরোপুরি পাঁজরের বাইরে থাকে। প্রতি ৫.৫-৭.৯ মিলিয়ন শিশুর মধ্যে একজন নবজাতকের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে