বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসুলে আইএস কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মসুলে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর কমান্ডারকে ইরাকি বাহিনী হত্যা করছে বলে জানিয়েছে দেশটির সরকার। সেখানে আরো জানানো হয়, সরকার বাহিনী মসুলে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে। কিন্তু আইএস স্নাইপারদের কারণে তাদের বারবার পিছিয়ে আসতে হচ্ছে।

ইরাকি বাহিনী জানায়, আইএসআইএল এর মসুলে থাকা কমান্ডারকে টাইগ্রিস নদী দখলে নেয়ার সময় হত্যা করা হয়েছে। অবস্থানগত কারণে এই ব্রিজটির দখল নিতে দীর্ঘদিন ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করে আসছে ইরাকি বাহিনী।

দেশটির ফেডারেল পুলিশ জানায়, আবু আবদুল রহমান আল-আনসারি আইএসআইএল এর মসুল এলাকার কমান্ডার ছিল। বাব আল-তম নগরী দখলে নেয়ার জন্য ইরাকি বাহিনী ও মিত্ররা আক্রমণ চালায়। আর এই আক্রমণেই নিহত হয় আইএসআইএল কমান্ডার।

উল্লেখ্য, ইরাকের মসুলে আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনার পর থেকে এখন পর্যন্ত জঙ্গি গোষ্ঠীটির অনেক নেতাই আত্মসমর্পণ করেছেন। আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ