,

কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজাকে দেখতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসেন তিনি।

সেখানে খালেদা জিয়া চিকিৎসকদের কাছ থেকে হাসান রাজার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং কোকোর শাশুড়ি মুখলেমা রাজাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

গতকাল সোমবার কোকোর শ্বশুরকে হাপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার সঙ্গে তার বড় বোন সেলিনা হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, ফাওয়াজ হোসেন শুভ, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রয়াত কোকোর শ্বশুরকে দেখতে হাসপাতালে যান এবং কিছু সময় তার শয্যার পাশে অবস্থান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে