,

ইঁদুর মারতে তের কোটি টাকার প্রকল্প!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশে বলা হয়, মশা মারতে কামান দাগা। সেই কাজটিই অন্যভাবে করছে বা করতে হচ্ছে ফ্রান্সকে।

খ্রিষ্টীয় বারো শতকে জার্মানির হ্যামিলন শহরের ইঁদুর তাড়াতে এসেছিল এক বাঁশিওয়ালা। বাঁশির সুরে শহরের ইঁদুর বিদায় করেছিল সে। কিন্তু আজকের দিনে আর সেই বাঁশিওয়ালা কোথায় পাওয়া যাবে! কিন্তু এদিকে যে ইঁদুর জ্বালিয়ে মারছে ফ্রান্সের রাজধানী প্যারিসের মানুষকে। শহরটিতে এই মুহূর্তে ইঁদুরের সংখ্যা মানুষের দ্বিগুণ। আর তাদের যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।

ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে গত ডিসেম্বরেই নগরের প্রসিদ্ধ কয়েকটি পার্ক ও বাগান বন্ধ করে দিয়েছে, আর এখন ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নগর কর্তৃপক্ষ।

যুদ্ধের অংশ হিসেবে ইঁদুর মারতে এবার ১৬ লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় তের কোটি টাকা খরচ করতে যাচ্ছে প্যারিস নগর কর্তৃপক্ষ।

জার্নাল দ্যু দিমানশে নামে এক সাপ্তাহিকে দেয়া সাক্ষাৎকারে মেয়র এ্যান হিডালগো বলেছেন, ইঁদুর মারার ফাঁদ কেনা এবং শহরের রাস্তাভর্তি সিগারেটের শেষাংশ পরিষ্কারে এখন নগর কর্তৃপক্ষ ১৬ লক্ষ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।

সেই সঙ্গে, শহরের রেস্তরাঁ এবং আবাসিক ভবনগুলোর প্রবেশ-মুখে আর বেরুনোর পথে বেশি করে ছাইদানি বসানোর জন্য কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

বলা হচ্ছে, ছাইদানির অভাবে লোকে সিগারেটের শেষাংশ রাস্তায় ফেলে, আর তাতে ইঁদুর বাড়ে। প্যারিসে অন্যান্য আবর্জনার সাথে বছরে কেবল দেড়শো টন সিগারেটের শেষাংশ কুড়িয়ে ফেলতে হয় পরিচ্ছন্নতা-কর্মীদের। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে