,

ব্রা‏‏হ্মণবাড়িয়া’র কাচারীপাড়াস্থ প্রশিক্ষণ কার্যালয়-২ এ ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভা অনুষ্ঠিত

culturalবার্তা কক্ষঃভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, ব্রা‏‏হ্মণবাড়িয়া’র কাচারীপাড়াস্থ প্রশিক্ষণ কার্যালয়-২ এ গত ২০ জুন ২০১৪ খ্রি. রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায়ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, ব্রা‏‏হ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সংগঠক, ইংরেজি সাহিত্যের প্রভাষক জনাব এস. আর. এম ওসমান গনি সজীব। সভাপতি মহোদয় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন যে, বর্তমান এই সামাজিক মূল্যবোধের ধাবমান কালে সকলকে বাঙালির শাশ্বত সাংস্কৃতিক মূল্যবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ও পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দিয়ে দেশ ও সমাজের কল্যাণে একযোগে কাজ করে যেতে হবে। উক্ত সভায় অর্ধ-বার্ষিক প্রতিবেদন ও সংগঠনের সংবিধান পাঠ করেন সাধারণ স¤পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আলেয়া জাহান তৃপ্তি। সভায় সংগঠনের বিগত দিনগুলোতে সকল কার্যক্রমের মূল্যায়ন পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মেরিন প্রকৌশলী সুব্রত বিশ্বাস, সহ-সভাপতি প্রকৌশলী রিফাতুল ইসলাম রিফাত, সহ-সভাপতি ও প্রযুক্তি বিভাগের পরিচালক প্রকৌশলী মোঃ আমীর হোসেন এবং সহ-সভাপতি আয়েশা আক্তার । বৃষ্টি¯œাত বিকেলের সভায় সমাপণী পর্বে কবিতা আবৃত্তি করেন সংগঠনের আবৃত্তি বিভাগের পরিচালক তুহিন আক্তার ও জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ সাইফুর রহমান। সঙ্গীত পরিবেশন করেন বিতর্ক বিভাগের পরিচালক ববিতা রানী দাস। উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের প্রশাসন বিভাগের পরিচালক মোঃ মোশতাক আহমেদ। সভাটি সফলভাবে স¤পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সহ-সাধারণ স¤পাদক আবু রিফাত হিমেল ও প্রশাসনিক উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি