রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বরফে ঢাকা পড়ল বাড়ি

news-image

অনলাইন ডেস্ক : তুষারপাতের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরী অনেক এলাকা বরফের নিচে ঢাকা পড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত থেকে পরদিন পর্যন্ত টানা তুষারপাতের সঙ্গে বইবে বাতাস। এরই মধ্য একটি বাড়ি বরফে ঢাকা পড়েছে। সেই ছবি আলোকচিত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লেও অনেকে ভাবছেন এটি বানানো ছবি।

বিবিসির খবরে বলা হয়েছে, লেক অন্টারিওর তীরে একটি বাড়ি বরফে ঢাকা পড়েছে। বরফ ঢাকা বাড়ির সেই ছবি স্থানীয় এক আলোকচিত্রী তুলেছেন। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বরফে আচ্ছাদিত এ বাড়ির ছবি যে আসল তা কেউ বিশ্বাস করছেন না। আলোকচিত্রী জন কুক্কু বলেন, বিস্ময়কর ব্যাপার, লোকজন মনে করছে আমি ফেনা স্প্রে করে বাড়ির এ ছবি তুলেছি। এরপর প্রমাণ হিসেবে আমি ভিডিও ফুটেজ আপলোড করেছি।

এদিকে নিউইয়র্ক থেকে প্রথম আলোর প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী জানিয়েছেন, ধেয়ে আসা তুষারপাতে নিউইয়র্ক নগরী প্রায় ১৮ ইঞ্চি বরফের নিচে ঢাকা পড়তে পারে বলে আবহাওয়ার অফিস থেকে জানানো হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আগাম পরামর্শ দেওয়া হচ্ছে। বছরের সবচেয়ে বাজে আবহাওয়ার জন্য সতর্কতামূলক প্রস্তুতি নিতেও নাগরিকদের জানিয়ে দেওয়া হচ্ছে।

ভ্রমণ এবং যাতায়াত সতর্কতা জারি করে নিউইয়র্কের মেয়র মাইকেল ডি ব্লাজিও গতকাল রোববার বিকেলে বলেছেন, নাজুক পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরকেন্দ্রে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জরুরি কাজ ছাড়া মঙ্গলবার দিন বাইরে না যাওয়ার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় তুষারপাত শুরু হয়। এর সঙ্গে তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে। এর মধ্যেই গত তিন দিন থেকে নিউইয়র্কের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তুষারপাতে সড়কপথ বিপজ্জনক হয়ে উঠবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। নাগরিকদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শহরে যেন বরফ জমাট বাঁধতে না পারে এ জন্য নগরিতে ৬৮৯টি লবণ ছড়ানো গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নগরে ১ হাজার ৬০০ ট্রাকে করে পরিচ্ছন্ন কর্মীরা সব সড়ক পরিচ্ছন্ন না করা পর্যন্ত কাজ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নেহাত প্রয়োজনে ঘরের বাইরে গেলে ভারী পোশাক পরার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলাবার দিনভর তুষারপাত অব্যাহত থাকবে। ধেয়ে আসা এ তুষারপাতকে এখন পর্যন্ত নিউইয়র্কে মৌসুমের সবচেয়ে ভারী তুষারপাত হবে বলে পূর্বাভাসে জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা