রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতির গোনাইভাসে বাস দুর্ঘটনা নিহত ৩৪

news-image

হাইতির উত্তরাঞ্চালীয় শহর গোনাইভেসে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
বাসটি ক্যাপ হাইতিয়ান থেকে রাজধানী পোর্ট-অ-প্রিন্স যাচ্ছিল বলে দেশটির বেসামরিক কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটি প্রথমে দুজন পথচারীকে ধাক্কা দেয়। এতে একজন মারা যায়। এরপর চালক ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে।
বেপরোয়া চালকটি রাস্তার ওপর ব্যান্ড মিউজিশিয়ানদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারায়।
এদিতে জিও নিউজের খবরে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেড় শ’ কিলোমিটার দূরে গোনাইভেস শহরটি অবস্থিত। প্রায় ৩ লাখ মানুষের বাস এই নগরীতে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়েছে।
চালকটি পালিয়ে যেতে চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করে। আহতরা নিকটস্থ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কি কারণে চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আরব নিউজ ও জিও নিউজ অবলম্বনে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ