,

আইএসের সাথে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় আটক ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ দমন অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক এবং মালয়েশিয়ার একজন অভিবাসন কর্মকর্তা রয়েছে।

১৩ মার্চ সোমবার পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেন, জানা গেছে গ্রেফতার হওয়া ফিলিপাইনের এক নাগরিক মালয়েশিয়ার পলাতক ড. মোহাম্মাদ আহমেদ ও মোহাম্মাদ জরাইমী আওয়াং রাইমীর অর্থের যোগান দাতা ছিলেন। তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করেন। এ সন্ত্রাসী গ্রুপের নিয়োগদাতা হিসেবে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তিনি আইএসে যোগ দেন। খালিদ আরও জানান, অপর দু’জন ইন্দোনেশিয়ার তিন আইএস জঙ্গিকে মালয়েশিয়ার সাবাহ রাজ্য হয়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে যেতে সহযোগিতা করেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, গ্রেফতার হওয়া মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সন্দেহভাজন সন্ত্রাসীদের ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে যাওয়ার ব্যবস্থা করে দিতেন বলে মনে করছে পুলিশে।

সাবাহ ও সালেনগড় রাজ্যে বুধবার থেকে রোববার পর্যন্ত সন্ত্রাসবাদ দমন অভিযান চলাকালে এসব সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এই মহাপরিদর্শক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে