,

হাইতিতে মর্মান্তিক দুর্ঘটনায় গায়কসহ নিহত ৩৪

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ হাইতি। ঘটনাস্থল গোনাইভেস শহর। প্রথমে ভাবা হয়েছিল কোন জঙ্গি নাশকতা। ভিড়ের মধ্যে উন্মত্ত গাড়ি চালিয়ে দিয়েছে তারা। যেমনটা হয়েছিল ফ্রান্সে। পরে জানা যায়, এটা দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, নিহতদের বেশিরভাগই পথে গান করেন। সপ্তাহ শেষের ছুটির দিনে তাঁরা রাস্তায় ব্যান্ড বসিয়ে গান করছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কিছু পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিতে জড় হয়। ভিতরে থাকা যাত্রীরা তাতে আরও আতঙ্কিত হয়ে পড়েন। কোন রকমে পরিস্থিতি আয়ত্তে এনেছে দেশটির পুলিশ। ঘটনার পর চালক ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে