বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভারত গঠনের শপথ নিলেন মোদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :একদিন আগেই বিরোধীদের বিপর্যস্ত করেছেন। চব্বিশ ঘণ্টাও পেরোয়নি। তার মধ্যেই এবার নতুন ভারত তৈরির শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান এক নতুন ভারতের উদয় হচ্ছে। ১২৫ কোটি ভারতবাসীর শক্তি ও দক্ষতার ভিত্তিতে উঠে আসছে এই নতুন ভারত। এই ভারত উন্নয়নের পক্ষে দাঁড়ায়।

পরের ট্যুইটেই তিনি আরো জানান ২০২২ সালে আমরা যখন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করবো, তখন আমরা এমন একটা ভারত তৈরি করবো, যা গান্ধীজি, সর্দার বল্লভ ভাই প্যাটেল ও বাবাসাহেব ভিমরাও আম্বেদকরকে গর্বিত করবে।

নরেন্দ্র মোদি অ্যাপের লিঙ্ক দিয়ে মোদির আর্জি এই এনএম মোবাইল অ্যাপে নতুন ভারত গঠনের শপথ নিন এবং নিজের অভিমত দিন।

উল্লেখ্য শনিবারই তিনশোর বেশি আসন পেয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। পার্শ্ববর্তী উত্তরাখন্ডেও ৭০ টির মধ্যে ৫৬ আসনে জিতে সরকারে আসে তারা। কিন্তু দুই রাজ্যে এই বিপুল জয়ের পরও সেভাবে বিজয়োল্লাস করেননি প্রধানমন্ত্রী। বরং এক নতুন শপথ নিয়েছেন ভারতীয় রাজনীতির ‘নমো’।

এদিকে নির্বাচনী যুদ্ধ জয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কোথায় পৌঁছেছে, সেটা উত্তরপ্রদেশের রায় দেখিয়ে দিয়েছে। রবিবার নয়াদিল্লির অশোক রোডে বিজেপির সদর দফতরে তারই ছোঁয়া দেখা গেল।

সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ মোদীর আসার কথা আগেই জানা ছিল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন সকাল থেকেই বিজেপির সদর দফতরের মানুষের ভিড় জমাতে শুরু করে। মোদী-মোদী স্লোগান, ফুলবৃষ্টির মধ্যে দিয়ে মোদিকে স্বাগত জানান বিজেপির কর্মী সমর্থকরা।

সদর দফতরে ঢোকার অনেক আগেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। এরপর বেশ কিছুটা হেঁটেই সদর দফতরে ঢোকেন মোদি। হাঁটতে হাঁটতেই রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা জনতাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর