শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাসেই ধর্ষণের শাস্তি চান আমির

boss Aamir-Khanসামাজিক সচেতনতা নিয়ে আমিরের পরিচয় সবাই জানে। সেই ধারাবাহিকতায় এবার ধর্ষণ নিয়ে মুখ খুললেন বলিউডের এই মি. পারফেকশনিস্ট। আমির জানিয়েছেন, “আমাদের দেশের আইনি ব্যবস্থা এমন করা উচিত, যাতে দোষীরা দ্বিতীয়বার এই কাজ করতে ভয় পায়। আইন এতটাই কঠোর করতে হবে যেখানে দোষীর সাজা পেতে ২০ বছর নয়, যেন ৩ মাস লাগে।”

রোববার ভারতের একটি বার্তা সংস্থায় এ তথ্য জানানো হয়েছে।

৪৯ বয়সী এই অভিনেতা বলেন, একজন ধর্ষণকারীর সাজা নিয়ে ভারতের সামগ্রিক আইনব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত।

তিনি আরও বলেন, “আমরা একবিংশ শতকে দাঁড়িয়েও একটা সুস্থ সমাজ তৈরি করতে পারিনি। এটা আমাদের বোঝা উচিত যে রাস্তার প্রতিটি মোড়ে পুলিশের টহলদারী দেওয়া সম্ভব নয়। আমাদের উচিত নিজেদেরই বেশি সচেতন হওয়া এবং এমন এক সমাজ তৈরি করা যেখানে মাঝরাতেও প্রতিটা মানুষ সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারে।”

এর আগে আমির তার অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’র প্রথম সেশনে ভারতে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারীদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় এনেছিলেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ধর্ষণ ঘটনার ধারাবাহিকে উত্তরপ্রদেশের আরও দুই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় দেশের মহিলাদের সুরক্ষা ব্যবস্থার ওপর ফের এই সমালোচনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ