বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর দ্বারে ২ কোটিরও বেশি মানুষ : জাতিসংঘ

news-image

 

 

আন্তর্জাতিক ডেস্ক :খাবার সংকটের কারণে আফ্রিকায় ২ কোটিরও বেশি মানুষের জীবন সংশয়ে রয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবতা আন্ডার সেক্রেটারি ও আপত্কালীন ত্রাণ কো – স্টিফেন ও’ব্রায়ান জানিয়েছেন ইয়েমেন, দক্ষিণ সুদান ও নাইজিরিয়া দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে। এই ১৯৪৫ সালের পর সবচেয়ে সঙ্কটজনক বর্ণনা করে পৃথিবীর সবার কাছে এই দুর্ভিক্ষ মোকাবিলার আহ্বান জানান তিনি।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, আমরা ইতিহাসের একটি সঙ্কটমুহূর্তে বছরের শুরুতেই জাতিসংঘের জন্মের পর সব থেকে কঠিনতম সঙ্কট সামনে। এই মুহূর্তে চারটি দেশের মানুষ অনাহার ও দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্ব জুড়ে সমষ্টিগত ও সুসংসহ প্রয়াস ছাড়া কিছু মানুষ না খেয়ে মরে যাবে। প্রভাবিত হবেন আরও অনেকে, রোগে ভুগেও মৃত্যু হবে৷ তার হিসেবে এই সঙ্কটের মোকাবিলায় জুলাইয়ের মধ্যেই ৪৪০ কোটি ডলার সাহায্য প্রয়োজন। সে বিষয়ে এগিয়ে আসার জন্য গোটা বিশ্বের কাছে আবেদন রেখেছেন ও’ব্রায়ান৷

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশুর মৃত্যু হয় প্রতিরোধযোগ্য রোগের কবলে, পাঁচ বছরের কম বয়সি পাঁচ লক্ষ শিশু চরম পুষ্টিহীনতার শিকার। শুধু তাই নয় , প্রায় ১ .৯ কোটি মানুষ বা ইয়েমেনের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের কোনো না কোনো ধরনের মানবিক সাহায্য প্রয়োজন। অথচ দু’বছর ধরে হাউথি বিদ্রোহী বনাম সরকার গৃহযুদ্ধ এবং আইনের শাসন ও উন্নয়নের অভাবে ত্রাণকাজ ব্যাহত হচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে জ্বালানি সঙ্কট এবং ক্ষতিগ্রস্ত হওয়া সড়কপথ ও বাজার, যার জেরে অনেক এলাকাতেই সাহায্য পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না।

দক্ষিণ সুদানে ইতোমধ্যেই অনাহারের মুখে কমপক্ষে এক লক্ষ মানুষ। সম্ভাব্য দুর্ভিক্ষের আওতায় আরও ১০ লাখ মানুষ। জাতিসংঘ বলছে প্রায় ৪৯ লক্ষ মানুষ, যা দক্ষিণ সুদানের মোট জনসংখ্যার ৪০ শতাংশ, এই মুহূর্তে এমন পরিস্থিতিতে যেখানে ‘জরুরি ভিত্তিতে খাদ্য, কৃষি এবং পুষ্টির ব্যবস্থা’ প্রয়োজন। ইয়েমেনের মতোই এখানেও সাহায্যের পথে প্রধান বাধা গৃহযুদ্ধ পরিস্থিতি, যা ২০১৩ সাল থেকে অব্যাহত। জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা এমনও অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সালভা কিরের সরকার অনেক জায়গায় ত্রাণ পৌঁছতে দিচ্ছে না।

উত্তর -পূর্ব নাইজিরিয়ার পরিস্থিতিও গুরুতর। বোকো হারাম জঙ্গিদের সরিয়ে দেয়ার পরে সেখানের যে ছবিটা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে জঙ্গিদের হাতে যে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ২০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন, তারা ছাড়াও অনাহারে মৃত্যুর মুখোমুখি ৭৫ হাজার শিশু৷ নাইজিরিয়া এবং তার প্রতিবেশী লেক চাদ মিলিয়ে ‘খাদ্যসুরক্ষার গভীর অভাবে ’ ৭১ লক্ষ মানুষ৷ বোকো হারাম জঙ্গিদের প্রভাব থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি নাইজিরিয়া। আইনশৃঙ্খলার অভাব এবং ত্রাণসামগ্রী নিয়ে দুর্নীতি সে দেশের সঙ্কটকে আরো জটিল করেছে।

সোমালিয়ায় শেষ বার দুর্ভিক্ষ হয়েছিল ছ’বছর আগে৷ যাতে মারা গিয়েছিল দু’লক্ষ ষাট হাজার মানুষ। দেশটি ফের দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে আশঙ্কা। চলতি মাসের শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে মৃত্যু হয়েছে ১১০ জনের। পানীয় পানিসঙ্কটের পূর্বাভাসও মিলেছে। জঙ্গি গোষ্ঠী অল -শবাবের ক্রমাগত আক্রমণ এবং আইনশৃঙ্খলার অভাব সেখানে ত্রাণের কাজে প্রধান বাধা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ