,

পুতিনের ক্ষমায় মুক্ত কারাদণ্ডপ্রাপ্ত নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এক নারীকে সাত বছরের দণ্ড দিয়েছিলো দেশটির আদালত। তবে প্রেসিডেন্ট পুতিন তাকে ক্ষমা করে দেওয়ায় অবশেষে মুক্তি পেলেন তিনি। ওকসানা সিভাসতিদি নামের ওই নারীকে রবিবার সকালে মস্কোর লেফরটোভো কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

২০০৮ সালে তিনি জর্জিয়ান এক বন্ধুকে মেসেজ পাঠিয়ে জানান যে রাশিয়ান ট্যাংক দেশটির দিকে এগিয়ে যাচ্ছে। আর এই কারণেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় রাশিয়াতে।

তবে বিচারকালে এই নারী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ২০০৮ সালের আগস্টে জর্জিয়া আর রাশিয়া যুদ্ধে লিপ্ত হয়েছিলো যখন জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হতে দক্ষিণ ওসেটিয়ায় আন্দোলন শুরু হয়।

সেসময় রাশিয়ান ট্যাংক দক্ষিণ ওশেটিয়ায় প্রবেশ করলে সেখানে বসবাসরত হাজার হাজার জর্জিয়ান নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে জর্জিয়ার বিচ্ছিন্নতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে