সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকে আ’লীগের তিন নেতাকে বহিস্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে অংশগ্রহণ করার অভিযোগে সিলেট জেলা আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিস্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, তিনজনই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী ছিলেন। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই সংক্রান্ত চিঠি আজ ডাকযোগে অভিযুক্তদের নিকট প্রেরণ করা হয়েছে।

এছাড়াও সংগঠন থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না এতদবিষয়ে লিখিত জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী