বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউজে অনুপ্রবেশকারীকে ‘পাগল’ বললেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী ব্যক্তিকে পাগল হিসেবে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুপ্রবেশকারীকে আটক করার ক্ষেত্রে সিক্রেট সার্ভিসের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ চত্বর থেকে শুক্রবার রাতে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পিঠে ব্যাগ নিয়ে ঐ অনুপ্রবেশকারী হোয়াইট হাউজ চত্বরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসময় ভবনেই ছিলেন।

উত্তর ভার্জিনিয়ায় নিজের গলফ ক্লাবে শনিবার এ বিষয় ট্রাম্প সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দিয়ে বলেন, সিক্রেট সার্ভিস দুর্দান্ত একটি কাজ করেছে। এ সময় অনুপ্রবেশকারীকে একজন ‘পাগল’ ও ‘খুবই দুঃখী’ মানুষ হিসেবে অভিহিত করেন।

শনিবার ইউএস সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউজের বাইরের ধাতব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করলে দক্ষিণ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজন ব্যক্তির নাম জোনাথন ট্রান। গ্রেফতার হওয়ার সময় ২৬ বছর বয়সী এই যুবকের পিঠে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগে কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মার্কিন অ্যাটর্নি দফতরের মুখপাত্র বিল মিলার জানান, জোনাথনের বিরুদ্ধে সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ফরচুন ডটকম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ