,

পার্কের পতনের নেপথ্যে ‘কুকুর’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে অভিশংসনের পর আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হেই।

কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজনীতির হাঁড়ির খবর যারা রাখেন- তারা বলছেন এক বিচিত্র ঘটনার কথা। তাদের মতে এই পতনের সূচনা হয়েছিল ‘একটি কুকুরছানা নিয়ে’ ঝগড়া থেকে।

ঝগড়াটি বেধেছিল প্রেসিডেন্ট পার্ক গিইন হেই’র বান্ধবী চোই সুন সিল এবং তার কথিত প্রেমিক সাবেক ফেন্সিং-তারকা কো ইয়ং তাই’র মধ্যে ।

তবে সেই ‘বিখ্যাত’ ঝগড়ার কারণ কি- তা কো ইয়ং পরে নিজেই বর্ণনা করেছেন সাংবাদিকদের কাছে।

মিজ চোই’র মেয়ের একটি পোষা কুকুরছানা ছিল এবং একদিন মিজ চোই সেই কুকুরটি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন কো ইয়ংকে।

কো কুকুরটি তার বাড়িতে নিয়ে এলেন এবং সেটাকে ঘরে রেখে তিনি আবার বেরিয়ে গেলেন গলফ খেলতে। কিন্তু খেলা শেষে বাড়ি ফিরে কো দেখলেন, সেখানে বসে আছেন মিজ চোই। তিনি চরম ক্ষিপ্ত, কারণ কুকুরটিকে বাড়িতে একা ফেলে রেখে বেরিয়ে গিয়েছিলেন কো।

এ নিয়ে তাদের মধ্যে ভীষণ ঝগড়া হলো। মিজ চোইয়ের আচরণ আর গালাগালিতে কো ইয়ং এতটাই ক্ষুব্ধ হলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন- দক্ষিণ কোরিয়ার প্রেসিডের সঙ্গে চোই’র সম্পর্কের কথা তিনি ফাঁস করে দেবেন। আর করলেনও তাই।

কো ইয়ং প্রেসিডেন্ট পার্ক গিউন হেই’র প্রশাসনে মিজ চোই’র প্রভাব খাটানোর সব তথ্য প্রমাণ সংগ্রহ করলেন- যেখানে মিজ চোই প্রেসিডেন্টের সহকারীদের তার ব্যক্তিগত চাকরবাকরের মতো ব্যবহার করছেন।

এর পর আরো অভিযোগ উঠলো, মিজ চোইয়ের বিভিন্ন সন্দেহজনক ব্যবসায়িক তৎপরতা নিয়ে।

কো ইয়ং সেসব প্রমাণ একটি স্থানীয় মিডিয়ার কাছে তুলে দিলেন।

জনমনে তৈরি হলো ব্যাপক ক্ষোভ। শুরু হলো ব্যাপক তদন্ত। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পার্ক স্বীকার করলেন যে তিনি তার বান্ধবীকে সরকারের কাজকর্মে নাক গলানোর অন্যায় সুযোগ দিয়েছিলেন, তবে দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করলেন।

কিন্তু শেষ পর্যন্ত এই সব অভিযোগই তার অভিশংসন এবং ক্ষমতাচ্যূতি ডেকে আনলো। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে