,

দামেস্কে আত্মঘাতী হামলায় নিহত ৪০

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। ১১ মার্চ ২০১৭ শনিবার দামেস্কের বাব আল-সাগির এলাকায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তি আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল শার এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

শিয়াদের জন্য ব্যবহৃত বাব আল-সাগির কবরস্থানগামী তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালানো হয়। ফলে হামলায় হতাহতদের বেশিরভাগই শিয়া পুণ্যার্থী।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিরিয়ায় সচরাচর এ ধরনের হামলার ঘটনা ঘটলেও রাজধানী দামেস্কে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা খুব কমই দেখা যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থল সংলগ্ন এলাকার সড়ক রক্তে লাল হয়ে আছে।

বাব আল-সাগির কবরস্থানের পাশেই এ বিস্ফোরণ চালানো হয়। এটি দামেস্কের অন্যতম প্রাচীন কবরস্থান। এখানে বহু প্রসিদ্ধ ধর্মীয় ব্যক্তিত্বকে সমাহিত করা হয়েছে।

সিরিয়ায় মাঝেমধ্যেই আইএস জঙ্গিরা সাধারণ মানুষের ওপর আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। তবে শনিবারের এ হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে