,

দিল্লির পর লক্ষ্ণৌর মসনদেও চা-বিক্রেতা?

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইতিহাস নিজের পুনরাবৃত্তি করে। কথাটা যে কতটা সত্যি তা প্রমাণ করল ভারতের উত্তরপ্রদেশের নির্বাচন। গেরুয়া ঝড়ে অখিলেশ, মায়া ও রাহুলদের উপরে দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদাংক অনুসরণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন এককালের চা বিক্রেতা কেশব প্রসাদ মৌর্য্য।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশজুড়ে বিজেপির উত্থানের কারণ ছিল অনগ্রসর শ্রেণি (যাদব নয়) ও দলিতদের সমর্থন। তাই ২০১৭ সালে সেই শ্রেণিকে কাজে লাগাতে গেরুয়া দলটি তুলে এনেছে বেশ কয়েকটি মুখ যার মধ্যে প্রধান হচ্ছেন কেশব প্রসাদ মৌর্য্য। ফুলপুর থেকে লোকসভা এমপি মৌর্য্যকে ২০১৬ সালে উত্তরপ্রদেশের দায়িত্বভার দেয়া হয়। শুধু তাই নয়, জেলা স্তরেও অনগ্রসর শ্রেণি থেকে বেশ কয়েকজন নেতাকে প্রধান হিসেবে নিযুক্ত করে বিজেপি।
প্রথম জীবনে সক্রিয় আরএসএস কর্মী ছিলেন ৪৮ বছর বয়সী মৌর্য্য। পরে বিশ্ব হিন্দু পরিষদের নেতা হিসেবেও উত্তরপ্রদেশের দায়িত্ব সামলেছেন তিনি। ছাপোষা পরিবারে বড় হয়ে ওঠা মৌর্যও একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো চা বিক্রি করেছেন। এবং এভাবেই সংঘর্ষের মধ্যে দিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে