বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেলজয়ী কৈলাশের চুরি যাওয়া মানপত্র উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চুরি যাওয়ার প্রায় এক মাস পর উদ্ধার করা হয়েছে নোবেল জয়ী কৈলাশ সত্যার্থীর মানপত্রটি। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব দিল্লির সঙ্গম বিহার এলাকার একটি জঙ্গল থেকে মানপত্রটি উদ্ধার করা হয়। শনিবার দিল্লি পুলিশের তরফে একথা জানানো হয়েছে।

দিল্লি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, ‘মানপত্রটি উদ্ধারের জন্য গত দুই দিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এমনকি কুকুর দিয়েও খোঁজ চলে। অবশেষে অক্ষত অবস্থায় মানপত্রটিকে উদ্ধার করা হয়েছে। ’

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে দক্ষিণ দিল্লির কালকাজি এলাকায় কৈলাশ সত্যার্থীর বাসভবন থেকে নোবেল পুরস্কারের রেপ্লিকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি যায়। এরপরই থানায় অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি তিন ব্যাক্তিকে আটক করে দিল্লি পুলিশ। উদ্ধার করা হয় নোবেল রেপ্লিকা, গহনা, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। তবে পাওয়া যায়নি মানপত্রটি।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়- চুরির পরই আরাবলীর ওই জঙ্গলে যায় অভিযুক্তরা। কিন্তু মানপত্রটিকে সাধারণ কাগজ মনে করে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে তারা।’

শিশু-কিশোর ও তরুণদের ওপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সব শিশুর জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে কৈলাশ সত্যার্থীর সঙ্গেই শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পান পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।

যদিও কৈলাশ সত্যার্থীর আসল পদকটি রয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনে। জাতির উদ্দেশে উৎসর্গ করে আসল নোবেল পদকটি ২০১৫ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেন সত্যার্থী। এরপর থেকে তা রাখা আছে রাইসিনা হিলসের মিউজিয়ামে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ