রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মাওবাদী হামলায় ১১ জওয়ানের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে চলছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা, সেই দিকেই তাকিয়ে গোটা ভারত। এরমধ্যে ওৎ পেতে থাকা মাওয়াবাদীরা প্রাণঘাতী হামলা চালালো। ভারতের ছত্তীসগড়ে সুকমা জেলায় মাওবাদী হামলায় নয় সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তিনজন। লুঠ করা হয়েছে ওই জওয়ানদের অস্ত্রও।

আজ শনিবার সকালে সুকমার ভেজ্জি থানা এলাকার ভেজ্জি এবং ইঞ্জরামের মধ্যে সিআরপিএফের রোড ওপেনিং পার্টি-র (আরওপি) উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। স্থানীয় সময় সকাল নয়টায় সিআরপিএফ-এর একটি টহলদারি দলের ওপরে আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। সিআরপিএফ পাল্টা গুলি চালায়। মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে নয়জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরওতিনজন জওয়ান। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরেই সিআরপিএফ জওয়ানদের অস্ত্র এবং ওয়ারলেস রেডিও লুঠ করে চম্পট দেয় মাওবাদীরা। হামলার খবর ছড়িয়ে পড়া মাত্র পুলিশের একটি বাহিনী এসে তাদের উদ্ধার করে। তবে সিআরপিএফ জওয়ানের গুলিতে কোনও মাওবাদী মারা গিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ছত্তীসগড়েরসঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে