বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সেনাদের নগ্ন ছবি কেলেঙ্কারির তদন্তে নামছে পেন্টাগন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পুরুষ সেনাদের বিরুদ্ধে তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ছড়ানোর যে অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্তের অঙ্গীকার করেছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সেনাবাহিনীর সব শাখাতে তদন্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর পুরুষ সদস্যরা তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে এ পর্যন্ত মাত্র ১০ জন নারীই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তার আশা আরো বেশি সংখ্যক নারী এ অভিযোগের তদন্তের সাহায্যে এগিয়ে আসবেন।

সম্প্রতি মেরিনস ইউনাইটেড নামে একটি ফেসবুকে গ্রুপে বর্তমান ও সাবেক কয়েকজন নৌসেনা তাদের নারী সেনাদের নগ্ন ছবি শেয়ার করলে বিষয়টি সামনে আসে।

গ্রুপটি এরপর বন্ধ করে দেয়া হয়। তবে বন্ধ হওয়ার আগে গ্রুপটিতে ৩০ হাজারের মতো সদস্য ছিল।

এরপর জানা যায় অন্য অনলাইন ম্যাজেস বোর্ডে শতশত নারী সেনাদের নগ্ন ছবি প্রকাশ করে আসছিলেন তাদের পুরুষ সহকর্মীরা।

পেন্টাগনে একটি সংবাদ সম্মেলনে জেনারেল নেলার বলেছেন, ঠিক কতজন পুরুষ এ কর্মের সঙ্গে জড়িত এ বিষয়ে সঠিক কোনো তথ্য তার কাছে নেই।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ