কুমিল্লা নামেই বিভাগ করতে হবে : ড. মোশাররফ

news-image

নিউজ ডেস্ক : ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করার অাহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লা একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এ জেলার সাথে বহু ইতিহাস ঐতিহ্য জড়িত। সুতরাং কুমিল্লা বাদে অন্য কোনো নামে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার জনগণ মেনে নেবেনা। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে যুবদলের কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিম বাদরু, বিএনপি নেতা মারুফ হোসেন সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, যারা কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করতে চান তারা আসলে জনগণকে বিভ্রান্ত করছেন। পাকিস্তান আমলে বৃহত্তর কুমিল্লার লোকজন শিক্ষা, সংস্কৃতিতে গুরুত্ববহ অবদান রেখেছেন। আজকের বাংলাদেশেও এখানকার লোকের সেসব ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সুতরাং কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো নাম মেনে নেয়া হবেনা। তিনি বলেন, যদি নাম পরিবর্তন করা হয়, মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামীদিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।

সাবেক মন্ত্রী ড. মোশাররফ হোসেন বলেন, ময়নামতি হলো কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম। তো বিভাগের নাম তো ইউনিয়নের নামে হতে পারেনা। সরকার অযৌক্তিকভাবে ময়নামতি নামে বিভাগ করতে চাচ্ছে। যা ওই এলাকার মানুষের মনে ক্ষোভের সঞ্চার করবে। সরকারকে এধরনের হঠকারি সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন