বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ রক্ষা নয় : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশটির সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির বিষয়ে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে, সাহায্য করেছে। কিন্তু তাই বলে তো আমার স্বার্থকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে আমি অন্যের স্বার্থ রক্ষা করতে পারব না।’

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। হরিপুর আদর্শ মহিলা মহাবিদ্যালয় চত্বরে সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি হচ্ছে বলে তাঁরা পত্রিকায় দেখেছেন। এখন পর্যন্ত সরকার কোনো চুক্তির কথা জনগণকে জানায়নি। সংবিধান অনুযায়ী যে দেশের সঙ্গেই চুক্তি হোক, তা মানুষকে জানাতে হবে। সংসদকে জানাতে হবে।

ফখরুল বলেন, ‘আজ আমরা তিস্তার পানি পাই না। ৫৪টি নদী ভারত থেকে আসে, তার পানি পাই না। আমাদের লোকজনকে পাখির মতো গুলি করে মারছে, কোনো বিচার নাই। সেই সম্পর্কে এ সরকারের একটা কথাও নাই।’
ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন বলে প্রতিদিন তাঁর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হচ্ছে, অভিযোগ করে ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রী সত্য কথাই বললেন। আজকে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যে শক্তি এসেছে, সেই শক্তি এসেছে ড. ইউনূসের ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে। এটা বলার পর প্রধানমন্ত্রী বললেন, অর্থমন্ত্রী ভুল বলেছেন। তাঁকে নাকি আবার পরীক্ষা করতে হবে।’

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করেছে। এটি আওয়ামী লীগের সৃষ্টি।
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আওয়ামী লীগের সভাপতির উপদেষ্টা সালমান এফ রহমানের নাম আসার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল দাবি করেন, কয়েক দিন আগে দুর্নীতি করে এমন বড় বড় ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর নাম পানামা পেপারসে উঠেছিল। তাতে বাংলাদেশের বেশ কয়েকজনের নাম ছিল, যারা এ সরকারের সঙ্গে জড়িত। আওয়ামী লীগের বড় বড় নেতা ও সরকারি কর্মকর্তার স্ত্রীদের অনেকেই দেশ থেকে টাকা নিয়ে গিয়ে কানাডায় বাড়ি বানাচ্ছেন। মালয়েশিয়ায় দ্বিতীয় বাড়ি বানাচ্ছেন এই সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

এর আগে বেলা সাড়ে তিনটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সল আমীন। উপজেলা বিএনপির সভাপতি করিমুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক তৈমূর রহমান, জেড মর্তুজা, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ