শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় জয়নাল হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

oboroddবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার কসবার শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জয়নাল আবেদীন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিমরাইল উচ্চ বিদ্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৭ দিনেও কোন আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকায় দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ পালন করেছে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে শিমরাইল-কসবা চলাচলের একমাত্র সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে তারা। স্কুল ছাত্র সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক মুসলেম মিয়া, ছাত্র শেখ রাসেল, মো. কানন মিয়া, নাছির উদ্দিন, শফিকুর রহমান, মোখলেছ মিয়া, তাকমিনা বেগম, জরিনা আক্তার প্রমুখ। বক্তারা জয়নাল হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। কসবা থানার ওসি মিজানুর রহমান জানান আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ১৪ জুন জয়নাল আবেদীনক খুন হন। এ ঘটনায় তার বাবা ধন মিয়া কসবা থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ