,

দুর্নীতি করে কেউ রেহাই পাবে না : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতি করলে কাউকেই রেহাই দেওয়া হবে না।দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

‘সারা দেশে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। মানুষকে যদি পরিবর্তন করতে না পারেন, গড়ে তুলতে না পারেন, তবে আবার আরেকজন এসে করবে (দুর্নীতি), যার জন্য ওটার ওপর বেশি জোর দিতে হবে। আবার যে দুর্নীতি করবে তাকে কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না। যে ধরনের শাস্তি তার প্রাপ্য, অবশ্যই তাকে পেতে হবে’, বলেন নাহিদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের এই মানববন্ধনটা মূলত ৬৪টি জেলার ৬৪ উপজেলায় হচ্ছে। শিক্ষার্থী যারা আছে, তারা আমাদের এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত হোক। আগামী প্রজন্মের মধ্য দিয়েই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে