,

লেভেল প্লেয়িং ফিল্ড এখন থেকে দরকার : মওদুদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তিন মাস আগে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন।

‘লেভেল প্লেয়িং ফিল্ড যেটা আমরা বলছি, অনেকে মনে করি নির্বাচনের ওই তিন মাস আগে যদি একটু ভালো অবস্থা থাকে বা নির্বাচনের আগে এক মাস যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। সেটা যথেষ্ট নয়। যদি সুষ্ঠু, অবাধ নির্বাচনের একটা পথ উন্মুক্ত করতে চাই, তাহলে এখন থেকে, এই আজ থেকেই তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে’, বলেন মওদুদ।

‘নির্বাচন কমিশনের তারা আজকে বলে দিক, সরকারকে বলুক, যে কোনো বাধানিষেধ থাকবে না, যা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ২০ দলীয় জোটের কোনো জনসভা আয়োজন করার জন্য।’

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সংলাপ-সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চায়। সমঝোতা হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ। তিনি বলেন, আদালত নিরপেক্ষ থাকলে খালাস পাবেন বিএনপির চেয়ারপারসন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে