,

দ. কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক বরখাস্ত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে শুক্রবার এ রায় দেয়া হয়।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পার্কই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, যাকে অভিশংসন প্রক্রিয়ায় মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হলো।

সাংবিধানিক আদালত তার রায়ে বলেন, পার্কের কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। তাই তাকে বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, পার্কের বিরুদ্ধে অভিযোগ- তিনি রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যহার করে ঘনিষ্ঠ বান্ধবী চই সুন-সিলের সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে অর্থনৈতিক দুর্নীতি করেছেন। অবশ্য পার্ক বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার বান্ধবী চই সুন বর্তমানে কারাগারে আছেন। পরে গত ডিসেম্বরে পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা। তীব্র গণ-আন্দোলনের মুখে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।

পার্লামেন্টে পার্কের অভিশংসনের পক্ষে ভোট পড়ার পর থেকে প্রধানমন্ত্রী হওয়া কিও-আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন পার্কের অভিশংসনের পক্ষে সাংবিধানিক আদালত রায় দেয়ায় দেশটিতে দুই মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে