,

সুইজারল্যান্ডে ক্যাফেতে গুলিতে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের একটি ক্যাফেতে গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার বাসেল শহরে এই গুলির ঘটনা ঘটে।

গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে ক্যাফে ৫৬-এ দুই ব্যক্তি প্রবেশ করে। তারা একাধিক গুলি ছোড়ে। গুলিতে দুই গ্রাহক নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।

পুলিশ বলছে, ক্যাফেতে ঢুকে গুলি ছোড়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

দুই ব্যক্তি ঠিক কী উদ্দেশ্যে ক্যাফেতে ঢুকে গুলি ছুড়েছে, তা জানাতে পারেনি পুলিশ।কর্তৃপক্ষ বলছে, হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে।সুইজারল্যান্ডে গুলি-সংশ্লিষ্ট অপরাধের ঘটনা বিরল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে