,

মহীশূরের বাঘ টিপু সুলতানের অস্ত্রাগার সরিয়ে নেওয়া হচ্ছে?

news-image

ভারতের এককালের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনে তৈরি অস্ত্র রাখার বাড়িটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টিপু সুলতান ছিলেন মহীশূরের সুলতান। শ্রীরঙ্গপত্তন ছিল তাঁর নিজের শহর; রাজধানী।

টিপু সুলতান পরিচিত ছিলেন মহীশূরের বাঘ হিসেবে। লড়েছেন ইংরেজ শাসনের বিরুদ্ধে। আগে মহীশূর ভারতের একটি রাজ্য থাকলেও এখন নাম বদলে হয়েছে কর্ণাটক। রাজধানী বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু শহরেও রয়েছে টিপু সুলতানের বাড়ি এবং দুর্গসহ টিপুর স্মৃতিবাহী নানা ঐতিহাসিক স্থান।

১৭৮২ থেকে ১৭৯৯ সালের মধ্যে এই অস্ত্র রাখার বাড়িটি শ্রীরঙ্গপত্তনে তৈরি করেছিলেন টিপু। সংবাদমাধ্যম সূত্রে বলা হয়, শ্রীরঙ্গপত্তনে এই বাড়ির কাছ থেকে মেট্রো রেললাইন তৈরির জন্য টিপুর অস্ত্রাগার অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বেঙ্গালুরু প্রশাসন।

তবে টিপুর ঐতিহাসিক বাড়িটিকে ভেঙে নয়, অক্ষত রেখে। একেবারে অবিকল অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে; যাতে বাড়িটি অক্ষত থাকে। আর এই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা ‘উলফি’। ভারতে এ ধরনের উদ্যোগ এই প্রথম। আর এ জন্য ভারতের রেল দপ্তর বরাদ্দ করেছে ১৩ কোটি রুপি।

ইতিমধ্যে বাড়ি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অস্ত্র রাখার এই বাড়িটি ১০০ মিটার দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ হাইড্রলিক ক্রেনের সাহায্যে এক হাজার টন ওজনের বাড়িটি ভিত থেকে খুঁড়ে তুলে সরানোর কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে