বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার বড়বাজার থেকে আটক গুলশান হামলার মূলচক্রী ইদ্রিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ঢাকার গুলশন ক্যাফেতে হামলায় জড়িত এক মূলচক্রীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল৷ ধৃতের নাম ইদ্রিশ আলি৷ সূত্রের খবর, কলকাতার বড়বাজার থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের কাছ থেকে খবর পেয়ে ইদ্রিশকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷

গতবছর ঢাকায় হামলার পর থেকেই কলকাতায় পরিচয় গোপন করে লুকিয়ে ছিল ইদ্রিশ৷ বাংলা-সহ একাধিক ভাষা জানায় তার পক্ষে আত্মগোপন করে থাকায় সুবিধা হয়েছে বলে অনুমান পুলিশের৷ সূত্রের খবর, ইদ্রিশ যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে লুকিয়ে রয়েছে, সেই খবর পড়শি মুলুকের গোয়েন্দাদের কাছে ছিল৷ প্রতিবেশী হিসাবে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষকর্তারা বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেয়৷ গতবছরের পয়লা জুলাই গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যু হয়৷ অভিযুক্ত জঙ্গিদের মধ্যে এখনও পর্যন্ত জামাত উল মুজাহিদিনের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি৷ সূত্রঃ :সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ