সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতীক থেকে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ বাদ

news-image

অবশেষে বাদ দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’। নির্বাচন কমিশন এই প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা বুধবার সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী প্রতীকের তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি বাদ দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের নিবন্ধন অবৈধ হওয়ার পর থেকে প্রতীকটি নিয়েও আদালতের পর্যবেক্ষণ রয়েছে। এটা একটা ম্যান্ডেটরি বিষয়। এখন সে অনুসারেই এটার বাস্তবায়ন হবে।’
এর আগে কোনো রাজনৈতিক দলকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ দেয়া হবে না বলে সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্টের ‘ফুলকোর্ট’ সভায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুলকোর্ট’ সভায় এ সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের মনোগ্রাম ‘দাঁড়িপাল্লা’ হওয়ায় ফুলকোর্ট সভা থেকে এ সিদ্ধান্ত আসে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ইসির গেজেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ৬৪টি প্রতীক বরাদ্দ দেয়া হয়। সেখানে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক থাকলেও দাঁড়িপাল্লা বাদ দেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’। ২০১৩ সালের ১ আগস্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
একই সঙ্গে আদালত এ রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন। জামায়াত রায়ের স্থগিতাদেশ চেয়ে আপিল করে। ওই সময় নির্বাচন কমিশনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বলেন, আদালত রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। ফলে দলটির নিবন্ধন বাতিল হলো। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে এ দলের আর কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল