,

নারীর প্রতি বৈষম্য এখনও বিদ্যমান : এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নারীর সংগ্রাম এখনো শেষ হয়নি। বরং এর ব্যাপ্তি আরো বেড়েছে। বাংলাদেশের সংবিধানে নারীর মৌলিক অধিকারের বিষয়টি স্বীকৃত হলেও এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান রয়েছে।

বুধবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, শুধু দক্ষিণ এশিয়ার দেশই নয়, বাংলাদেশও নারীর অগ্রগতিতে এগিয়েছে অনেক দূর। সে জন্য আমরা সব জায়গায় সব ধারার নারীর উন্নয়ন লক্ষ্য করছি। যদিও আমাদের চ্যালেঞ্জ রয়েছে- বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা। এ সব প্রতিরোধে আমরা কাজ করছি। নারী সুযোগ পেলে উল্লেখযোগ্য অর্জনের স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, ভোটদানের অধিকার, অফিস-আদালতে একসাথে কাজকর্ম করার অধিকার, কাজের বিনিময়ে ন্যায্য ও সমান প্রতিদান (বেতন ও অন্যান্য সুবিধাদি) পাবার অধিকার, সম্পত্তি লাভের অধিকার, শিক্ষার্জনের অধিকার, সামরিক বাহিনীতে কাজ করার অধিকার, আইনগত চুক্তিতে অংশগ্রহণের অধিকার এবং বিবাহ, অভিভাবক, ও ধর্মীয় অধিকারের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা আজও নিগৃহীত।

তিনি আরো বলেন, গ্রামীণ পর্যায়ে ৮৪% এবং শহরে ৫৯% নারী অবৈতনিক গৃহ পরিচারিকা হিসাবে কর্মরত থাকে। প্রতিবছর প্রায় ২০ হাজার নারী ও শিশু পাচার হয়। দেশের বাইরে বিভিন্ন পতিতালয়ে পাচারকৃতদের মধ্যে ২.৭% বাংলাদেশি নারী রয়েছে। অথচ এগুলো রোধ করা বা তাদের উদ্ধার করার জন্য আমরা কোনো ভূমিকা রাখতে পারছি না।

জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অন্যন্যা হোসাইন মৌসুমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ভাইস-চেয়ারম্যান নাজমা আকতার, দলের কেন্দ্রীয় নেত্রী ডা. সেলিমা খাঁন, শারমিন পারভীন লিজা, পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, আমেনা হাসান, ফরিদা সিকদার, শাহিদা রহমান রিংকু, মোমেনা বেগম, মিনি খান, প্রিয়াঙ্কা রহমান, বৃষ্টি আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে