,

ঘুষ লেনদেনের শীর্ষে ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সব দেশেই ঘুষ দেয়া-নেয়ার ঘটনা ঘটে। কাজ পাওয়ার জন্য বা অপরাধ থেকে বেঁচে যেতে ঘুষ দেয়া-নেয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। ঘুষ দেয়া-নেয়ায় গোটা এশিয়ায় সবার ওপরে অবস্থান করছে ভারত। সবথেকে বেশি ঘুষের লেনদেন হয় এ দেশেই।

প্রতি ১০ জন নাগরিকের ৭ জনকেই কোনো না কোনো কারণে ঘুষ দিতে হয়। জাতীয় এই দুর্নীতির পরিমাণ সবথেকে কম জাপানে। আন্তর্জাতিক দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ১৬টি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার তথ্য অনুযায়ী, বিশ্বে ঘুষ চাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ভারতে। জন্ম থেকে মৃত্যু, স্কুল বা হাসপাতালে ভর্তি, সরকারি দপ্তর, পুলিশ বা আদালতে কোনো কাজ করাতে গেলে ঘুষ দিতেই হয়।

অন্যদিকে, চীনের মতো দেশে ঘুষ দেয়া হয় বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য। জাপানে দুর্নীতির পরিমাণ সবচেয়ে কম। সেখানে ঘুষ চাওয়ার প্রবণতাও কম। সমীক্ষা বলছে, জাপানে মাত্র ০ দশমিক ২ ভাগ মানুষকে বিভিন্ন পরিষেবা পেতে ঘুষ দিতে হয়।

সমীক্ষা রিপোর্টে ভারতের পরেই রয়েছে ভিয়েতনাম। সেখানে ৬৫ ভাগ মানুষের ঘুষ দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। এদিকে, সমীক্ষায় জানানো হয়েছে চীনে ৭৩ ভাগ মানুষ মনে করেন ঘুষের ঘটনা সেদেশে কমতে শুরু করেছে।

ভারতে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় স্বাস্থ্যক্ষেত্রে। এর পরেই শিক্ষাক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্রে ৫৯ ভাগ এবং শিক্ষাক্ষেত্রে ৫৮ ভাগ মানুষকে ঘুষ দিতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে