বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইসরায়েল-বিরোধীদের ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে একটি আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। কোনো ব্যক্তি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে বয়কটের দাবি জানালে তাকে দেশটিতে প্রবেশের ভিসা দেওয়া হবে না। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, নেসেট (পার্লামেন্ট) ইসরায়েলে প্রবেশসংক্রান্ত এক বিলের দ্বিতীয় ও তৃতীয় পাঠ শেষে তা অনুমোদন করেছে। যদি বিদেশি কোনো ব্যক্তি প্রকাশ্যে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানায়, কিংবা যদি এমন কোনো সংগঠনে সক্রিয় থাকেন, যেটি ওই দাবিকে সমর্থন করে বা প্রকাশ্যে এ ব্যাপারে আহ্বান জানায়, তবে তাকে ইসরায়েলে প্রবেশের ভিসা প্রদান করা হবে না এবং ইসরায়েলে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে না।

গত ৫০ বছর ধরে বিশ্বব্যাপী ইসরায়েলকে বয়কটের আন্দোলন চলছে। বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশন্স (বিডিএস) নামের একটি আন্দোলন বিশ্বব্যাপী এ ব্যাপারে জনমত তৈরি করছে।

কিন্তু কূটনৈতিক ও অন্য কৌশলে এ চাপ মোকাবিলা করে আসছে দেশটি। ইসরায়েলের দাবি এ ধরনের আন্দোলন ইহুদি বিদ্বেষপ্রসূত। দেশটি বয়কটের প্রচারণাকে কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ