বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মামলার আদালত বদল, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ

news-image

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহম্মেদ জমাদ্দারের প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনাস্থা আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি ঐ আদালত থেকে স্থানান্তর করে ঢাকার সিনিয়র মহানগর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। এই আদালতকে ৬০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অন্য আদালতে স্থানান্তরের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে এ আবেদন করেন তিনি। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে গত ২ ফেব্রুয়ারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন। এরপর ৫ মার্চ এই আবেদনের ওপর শুনানি শেষে ৮ মার্চ আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়।

মামলার শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মোহম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। ব্যারিস্টার কায়সার কামাল জানান, হাইকোর্ট ৬০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য বলেছিল তখন আমরা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে আদালত বলেছে আইন অনুযায়ী মামলাটি নিষ্পত্তি করতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ