বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসুলের প্রধান সরকারি কার্যালয় ইরাকি সেনাদের দখলে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুলের প্রধান সরকারি কার্যালয় ফের দখলে নেওয়ার দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। ইরাকের এই শহরটিই জঙ্গি সংগঠন আইএসের সর্বশেষ ঘাঁটি হিসেবে স্বীকৃত। গত জানুয়ারিতে শহরটির পূর্বাঞ্চল আইসের দখলমুক্ত করে ইরাকি বাহিনী। মঙ্গলবার (৭ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, ইরাকের মসুল শহরকে আইএসের দখলমুক্ত করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে সরকারি বাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার মসুলের প্রধান সরকারি কার্যালয় নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে তারা। এদিন সরকারি ওই ভবনে হঠাৎ তীব্র হামলা চালানো হয়। এতে ভবনটির বেশিরভাগ অংশ ধসে পড়লেও ভবনটির দখল নেওয়াকে কৌশলগত দিক থেকে এবং প্রতীকী অর্থে ইরাকি বাহিনীর বিজয় বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে মসুলে এসে সেনাবাহিনীর নেতাদের সঙ্গে দেখাও করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
মসুলের ওই এলাকার স্থানীয় বেসামরিক নাগরিকরা বলছেন, ১৯ ফেব্রুয়ারি থেকে এই এলাকায় অভিযান শুরুর পর থেকে এদিনই সবচেয়ে বেশি গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে।
মসুলের প্রধান সরকারি দখলে নিতে সমর্থ হলেও এখানে সরকারি বাহিনীর সঙ্গে আইএসের তীব্র লড়াই হয়। ইরাকি ফেডারেল পুলিশের সার্জেন্ট আজম ইব্রাহিম মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, তার নেতৃত্বাধীন দলটিই প্রথম সরকারি ভবনটিতে হামলা চালায়। তবে আইএসের প্রতিরোধের মুখে পিছু হটতে হয় তাদের। পরে বাকিদের সহায়তায় শেষ পর্যন্ত দখল করা হয় ভবনটি।
এদিকে, ২০১৪ সালে মসুল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএস পশ্চিম মসুলের একটি জাদুঘরে লুটপাট চালিয়েছিল। মঙ্গলবার সকালে সেই জাদুঘরও নিজেদের দখলে নিতে সমর্থ হয় ইরাকি বাহিনী।
এর আগে রবিবার থেকে এই অঞ্চলে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ