,

বিমানের সবাই ছিলেন নারী !

news-image

একটি বিশ্বরেকর্ড গড়ার দাবি করেছে এয়ার ইন্ডিয়া। একটি বিমান নিয়ে তারা উড়াল দিয়েছে, চক্কর দিয়েছে গোটা বিশ্ব। আর ওই বিমানের সবাই ছিলেন নারী।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহের সোমবার সকল নারী ক্রুসহ একটি বিমানে নয়া দিল্লি থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে সান ফ্রান্সিসকোতে পাড়ি জমায়। আবার শুক্রবার নাগাদ আটলান্টিকের ওপর দিয়ে দিল্লি ফিরে আসেন।

কেবিন ক্রু তো বটেই, ককপিটেও ছিলেন নারী পাইলট। এমনকি চেন-ইন এবং অন্যান্য গ্রাউন্ড স্টাফ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সবাই নারী ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে গিনেস বুকে নাম লেখাতে আবেদন করেছেন। এই সফরকে ইতিহাসে তুলতে চান তারা।

বিশ্ব নারী দিবসকে সামনে রেখে এই ফ্লাইটের আয়োজন করেন এয়ার ইন্ডিয়ার নারী বৈমানিক, কেবিন ক্রু ও অন্যান্য স্টাফরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে